প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বকেয়া বিল পরিশোধ না করায় ফয়সাল শপিং মার্কেটের সামনে চাঁদপুর পৌরসভার ময়লার স্তুপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

চাঁদপুর পৌরসভার ৩০ লক্ষ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় শহরের ফয়সাল শপিং মার্কেটের সামনে ময়লার স্তুপ রেখে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

ব্যতিক্রমী এই শাস্তির ঘটনা ঘটে ৯ নভেম্বর রোববার সকালে। এই ঘটনায় সমগ্র চাঁদপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর শহরের আভিজাত বিপনী মার্কেট, ফয়সাল শপিং কমপ্লেক্সের গাড়ির গ্যারেজের সামনে স্তূপ করে রাখা হয়েছে ময়লার ভাগার। এতে করে মার্কেটে আসা ব্যবসায়ী ও ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। দুর্ভোগে পড়ছে ওই পথে যাতায়াত করা পথচারীরা।

তবে ওই সময়ে সেখানে পৌরসভার কোন কর্মকর্তা কিংবা কর্মচারীদের দেখা যায়নি। ফলে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন