প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

খালেদা জিয়ার আসনে লড়তে চাওয়া কে এই জোবায়ের?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতা এহসানুল মাহবুব জোবায়ের। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জোবায়ের। এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জোবায়ের। এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন।

জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

 

এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন