প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষার্থীদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা , সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা গাজী নাবিদ ইসতিয়াকের সভাপতিত্বে- রুবায়েত বিন মোর্শেদের সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতেই যুব বাৎসরিক প্রতিপাদন ২০২৫ মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ আবুল বাশার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শাহরাস্তি স্টেশন অফিসার আবু হাসান , চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান উপদেষ্টা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় , চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট যুব উপদেষ্টা (ফোকাল পার্সন)ওমর বিন ইউসুফ চৌধুরী , যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের সাবেক যুব প্রধান রিয়াজুর রহমান রানা , সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান তাহমিনা আক্তার, উপদেষ্টা মাহবুব আলম সোহেল, মনিরুজ্জামান জুয়েল, মশিউর রহমান তুহিন, সাংবাদিক মঈনুল ইসলাম কাজল, মাসুদ রানা, শাহরাস্তি এসপিএল এর স্বপ্নদ্রষ্টা ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- শাহরাস্তি যুব ইউনিটের উপজেলা উপদলনেতা আব্দুল্লাহ আল নাভিদ, শাহরিয়ার নাফিস, জাহিদুল ইসলাম, সাকিবুল ইসলাম মোল্লা, ইসমাইল হোসেন, আরাফাত পাটোয়ারী, তৌহিদুল ইসলাম ,নুসরাত জাহান, নাঈম হোসেন, আফরিন সুলতানা।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুিরুল কাইয়ুম,সূচিপাড়া উচ্চ বিদ্যালয় শিক্ষক শরীফ উল্লাহ ,ন্যাশনাল ভিক্টোরিয়া স্কুল শিক্ষক আহসান হাবীব, সু্য়াপাড়া জি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক‌ আলমগীর হোসেন ,বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক বিল্লাহ হোসেন,করফুলেন নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষক উহিদ উল্লাহ, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক‌ মনির হোসেন , মেহের ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল হান্নান,উয়ারুক বহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক‌ গোবিন্দ রায়,নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক‌ আক্তার হোসেন ,শাহরাস্তি মডেল স্কুলের শিক্ষক জাকারিয়া হোসেন, টামটা দাখিল মাদ্রাসার শিক্ষক দেলওয়ার হোসেন।

অনুষ্ঠান স্থলে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট এর প্রধান উপদেষ্টা এবং শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা স্মৃতি সমাহার বই এর মোড়ক উন্মোচন করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন