প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ধেররার রাস্তায় চরম দুর্ভোগ, পৌরসভার অবহেলায় বছরের পর বছর ভাঙা রাস্তা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ধেররা উত্তর পশ্চিম পাড়ার রাস্তাটি এখন নরককুণ্ডের চেয়েও ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে। হাইওয়ে সড়ক থেকে রেললাইন পর্যন্ত এই রাস্তাটি পুরোপুরি হাজীগঞ্জ পৌরসভার আওতাধীন অথচ বছরের পর বছর এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি।

রাস্তার প্রতিটি মোড়ে, প্রতিটি বাঁকে খানা-খন্দ আর ভাঙা ইটপাথরের স্তূপ। ছোট ছোট যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে চালক ও পথচারীরা। সবচেয়ে ভোগান্তিতে রয়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটিই কালাগাজী বাড়ী, পাটোয়ারী বাড়ী, সর্দার বাড়ীসহ আশেপাশের শত শত মানুষের একমাত্র চলাচলের পথ। অথচ পৌরসভা দেখেও না দেখার ভান করছে!

উল্লেখযোগ্য বিষয় হলো, হাজীগঞ্জ পৌরসভা বর্তমানে জেলার শীর্ষস্থানীয় পৌরসভা হিসেবে পরিচিত, কিন্তু বাস্তবে জনগণের মৌলিক সমস্যায় কোনো নজর নেই এমন অভিযোগ এলাকাবাসীর মুখে মুখে।

দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি চেয়ে ধেররা উত্তর পশ্চিম পাড়ার সাধারণ মানুষ পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন