প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরের তিন উপজেলার পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী অভিযানে মো. হাসান মিয়া (৪২), সেলিম (৪০), মো. শান্ত (২৪), এমরান হোসেন (৩২) ও গোলাম রাব্বানি (৩২) নামে তালিকাভুক্ত ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সকাল ৭টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই তিন উপজেলায় তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে।

সকালে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মতলব উত্তর উপজেলার পাঠান বাজার এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি হাসান ও শান্ত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা।

দুপুর ১২টার দিকে শাহরাস্তি উপজেলার দীঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. শান্তকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট।

অপরদিকে দুপুর সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করা হয় কচুয়া উপজেলার নলুয়া এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি এমরান ও গোলাম রাব্বানিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন