প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহির তালুকদার আলম
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দেশটির সিতরা শহরের একটি রেস্তোরাঁয়
স্থানীয় সময় রাত ৯ টায় পবিএ কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এবং বাংলা টিভির প্রতিনিধি: সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং ডিভিসি নিউজ এর প্রতিনিধি: নোমান ছিদ্দিকী।

অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দিগন্ত টিভির সাবেক প্রতিনিধি: তৌফায়েল রেজা, যমুনা টেলিভিশনের প্রতিনিধি: মো. স্বপন মজুমদার, দৈনিক আলোকিত সকাল ও দেশের টিভি প্রতিনিধি: মাহির তালুকদার আলম, এশিয়া টিভির প্রতিনিধি: শুকান্ত দেব, নাগরিক টিভির প্রতিনিধি: মো. মিতুন (মানিক) কিউ টিভির প্রতিনিধি: মনির হোসেন, চ্যানেল কর্ণ ফুলির প্রতিনিধি: ফয়সাল আহমেদ।

পরিশেষে বাহরাইনে অবস্থানরত সকল বাংলাদেশী প্রবাসী সহ মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন