প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের আল্লাহর প্রতি শুকরিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

চাঁদপুর-০২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ড.মুহাম্মদ জালাল উদ্দিনকে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ায় আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানিয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ড. জালাল উদ্দিনের অনুরোধ করে বলেছেন কোন প্রকার আনন্দ মিছিল, বাদ্য বাজনা, মিষ্টি বিতরণ সহ কোন প্রকার আনন্দ উল্লাস করা যাবে না।

তিনি জানান,দলের সর্বস্তরের ও আমাদের নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই আসনটি ” দলকে ” উপহার দেয়ার লক্ষ্যে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও মতনৈক্য ভুলে গিয়ে হাতে হাত রেখে কাধে কাধ রেখে- দেশ ও জাতির স্বার্থে চূড়ান্ত বিজয়ের জন্য মন প্রাণ দিয়ে কাজ করার জন্য আমন্ত্রণ সহ সবিনয়ে অনুরোধ জানাচ্ছি । দলের সকলেই আমরা বিএনপির পরিবারের সদস্য। এমন কোন আচরণ করবো না যাতে আমাদের দলের কোন ভাই বোনদের মনে কষ্টের কারণ হয়। ইনশাল্লাহ সকলের সাথেই যোগাযোগ করে সকল নমিনেশণ প্রত্যাশিদেরকে সাথে নিয়ে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন