প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন যুবদল বাহরাইন শাখা

মাহির তালুকদার আলম
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল বাহরাইন-এর উদ্যোগে রাজধানী মানামায় বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সেই সাথে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশন ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবনেতা আবুল বাশার তালুকদার।
যুবনেতা সরদার রুবেল হক, মাকসুদ আলম ও আব্দুল্লাহ আল মামুন-এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপি’র সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন।

ভার্চুয়ালি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বাহরাইন বিএনপি’র সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান (সোহাগ), প্রচার সম্পাদক ফারুক হোসেন, আন্তর্জাতিক সম্পাদক সালাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ও অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা জমশেদ আলম।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আরিফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য রাখেন যুবনেতা গাজী ইব্রাহিম, কামরুজ্জামান, রবিউল ইসলাম, জনি চৌধুরী, আরিয়ান, শাওন কবির, গাজী আনিস, রাসেদ, নাজমুল হোসেন, আলমগীর হোসেন, রাছেল ব্যাপারী, রিপন মাতবর, রাজিব আপন, আব্দুল হালিম, রাকিব কাজী, রাকিবুল ইসলাম, চাইম চৌধুরী, মহিন উদ্দিন মুন্সী, আব্দুল হালিম, আরিফুল ইসলাম, মোঃ হিরো, রাজিব, কৃষক দল নেতা আহসানউল্লাহ, সেচ্ছাসেবক দল নেতা আসিফ আহমেদ আলীম, কবি সেলিম, মহারাক শাখার সভাপতি আলমগীর, মানামা মহানগরের আহ্বায়ক আক্তার হোসেন মোল্লা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন