প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবে বাইক রাইডারদের লাইসেন্স দেয়া বন্ধ 

সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪

মোবাইল অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারির কাজ করেন, তাদেরকে নতুন করে লাইসেন্স দেয়া বন্ধ করে দিয়েছে সৌদি আরব ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষ।

নতুন নির্দেশনা না আসা পর্যন্ত লাইসেন্স প্রদান বন্ধ থাকবে। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষের মুখপাত্র সালেহ আল জাওয়াদ এ কথা বলেন।

আল জাওয়াদের বরাত দিয়ে আল ইকতিসাদিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কোম্পানি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাইক দিয়ে ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে যে প্রক্রিয়ায় লাইনেন্স সরবরাহ করা হয়েছে সেটি এখন শেষ হয়ে গেছে।

এ অবস্থায় নিরাপত্তা কর্তৃপক্ষ রিয়াদের বিভিন্ন রাস্তা থেকে একাধিক বাইক চালককে গ্রেপ্তার করেছে। যারা ডেলিভারি কাজে নিয়োজিত ছিল। তাদের কাজের অনুমতি না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়।

করোনা মহামারির পর সৌদি আরবে মোবাইল অ্যাপ ব্যবহার করে ডেলিভারির কাজ বেড়েছে। ফলে এ খাতে চাকরি সুবিধার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন