প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

পরিবেশ অধিদফতর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

এসময় অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ নভেম্বর) দুপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে ফখরউদ্দীন (৪০) নামে ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৫৩ কেজি এবং বিল্লাল পাটোয়ারী (৪৫) নামে আরেক ব্যবসায়ীর দোকান থেকে ৯৪ কেজিসহ মোট ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদফতরের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন