প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আল সুয়াইদি পার্কে রিয়াদ সিজন ২০২৫ শুরু, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

সৌদি সরকারের ২০৩০ ভীষণ কে সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে  বেশ কয়েক বছর ধরে রিয়াদ সীজন অনুষ্ঠিত হয়ে আসছে, তুলে ধরা হচ্ছে সৌদি কালচার সহ বিভিন্ন দেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই নভেম্বর থেকে শুরু হয়েছে রিয়াদ সীজন, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এবারের রিয়াদ সিজনে অংশ নিয়েছে  সৌদি আরব,  বাংলাদেশ, ভারত ,পাকিস্তান ,ইন্দোনেশিয়া, ফিলিফাইন, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, ইউথুফিয়া, উগান্ডা ,ইয়েমেন,সুদান,মিশর সহ মোট ১৪ টি দেশ।

সৌদি মিনিস্ট্রি অফ  মিডিয়া  আয়োজিত রিয়াদ সিজনে প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে খুশি সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা।

তারা বলছেন এমন আয়োজন এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতিময় সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।

পহেলা নভেম্বর রাতে আল সুয়াইদী পার্কে রিয়া সিজন সম্পর্কে বিভিন্ন দেশের  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সামনে বিস্তারিত তুলে ধরা হয় আয়োজকদের পক্ষ থেকে।
২ নভেম্বর থেকে শুরু হওয়া রিয়াদ সিজনে প্রবেশ করতে কোন ধরনের টিকিটের ব্যবস্থা নেই। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত চলবে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ,বাজার এবং স্টলে  নির্বিঘ্নে আগত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন।

১১ ই নভেম্বর থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশের শিল্পীরা রিয়াদ সীজন মঞ্চে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর ,আকাশ মাহমুদ, বেলাল খান, পুষ্পিতা সহ আরো অনেকেই।

বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার লক্ষ্যে ২০১৪ সাল থেকে কাজ করছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।

২০২৪ এর মতো ২০২৫ সালেও  রিয়াদ সিজন মঞ্চে এবং দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে প্যারেডের মাধ্যমে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সবাইকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছেন রিয়াদ সীজন কর্তৃপক্ষ, সুশৃংখলভাবে বিনা টিকিটে সবাইকে আল সুয়াইদি পার্কে এসে অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন