প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুইবারের সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২ নভেম্বর ২০২৫) রাত তিনটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মফিজুল ইসলাম চৌধুরী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুর সংবাদে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সবাই তাঁর আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

প্রয়াত মফিজুল ইসলাম নামাজে জানাজা আজ রোববার বাদ আছর উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন