হাজীগঞ্জের ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে গণংসযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের প্রধান সমন্বয়ক,ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি.মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পরীক্ষিত বন্ধু। আগামি দিনে আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। আগামি তরুণ প্রজন্মের ভোটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষকে ভোট দিবে।
তিনি আরো বলেন,স্বৈরাচার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা নাকি এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। তাদের মুখে আর গনতন্ত্রের কথা মানায় না। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা,ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ।
হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি আরো বলেন,শহীদ জিয়ার আদর্শ নিয়ে আগামীর নতুন বাংলাদেশ পরিচালিত হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করছি। এ জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সব সময় কাজ করে।
নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,দলের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজ,জুলুমবাজ রয়েছেন তারা রাজনীতি ছেড়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী,চাঁদাবাজি চলবে না।
উক্ত গণংসযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী,ঢাকা দক্ষিণ ওলামা দলের সভাপতি হাফেজ জসিম উদ্দিন,উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি হাবিবুল্যাহ মজুমদার,
উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আলী আকবর শেখ,১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম মিয়া,ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন মাইনু,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মহসিন বেপারি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেছার আহমেদ চৌধুরী,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউছুফ পাটওয়ারী, ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কুদ্দুস সর্দার প্রমুখ।
দিনব্যাপী পথসভায় হাজীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি পালিশারা, মালীগাঁও,তারালীয়া,কাঁকৈরতলা, হরিপুর ও সবশেষে মোহাম্মদপুরে পথসভায় বক্তব রাখেন। এসময় উপজেলা,ইউনিয়ন ও স্বস্ব ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।