প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫

চাঁদপুর জেলার হাইমচর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব মোঃ মহিউদ্দিন সুমন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরন করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”)

 

শুক্রবার ১১ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি কর্মরত থাকাকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন সুমন গত ১৫ মে “Acute Myeloid Leukaemia” আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হন।

তিনি কুমিল্লা জেলার বরুড়া থানা বাসিন্দা। মৃত্যুকাল তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহিউদ্দিন সুমনের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক, সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন