প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫

শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে ৪টি পদের জন্য মোট ৯ জন প্রার্থী ৫৭৫ জন ভোটারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা আইসিটি কর্মকর্তা ও নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা মোঃ শাহজাহান মিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

​ঘোষিত ফল অনুযায়ী, নিম্নলিখিত ৪ জন প্রার্থী ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন:
​মোঃ আবুল কালাম আজাদ: ১৪৪ ভোট (প্রথম স্থান)
​মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী: ১২৯ ভোট (দ্বিতীয় স্থান)
​মোঃ জহিরুল ইসলাম: ১২৫ ভোট (তৃতীয় স্থান)
​মোঃ নজরুল ইসলাম শিপন: ১১৪ ভোট (চতুর্থ স্থান)
​অন্যান্য প্রার্থীরা ছিলেন— মোঃ জামাল হোসেন ভূঁইয়া, মোঃ জসীমউদ্দীন, মোঃ মিজানুর রহমান, নুরুল হক মিয়াজী শিপন এবং সাইফুল ইসলাম দুলাল।

দীর্ঘদিন পর বিদ্যালয় প্রাঙ্গণে এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে প্রার্থীদের দৌড়ঝাঁপ এবং অভিভাবকদের কাছে যাওয়া ছিলো লক্ষণীয়।
​নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার সঙ্গীয় ফোর্স নিয়ে নিরলসভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

​নির্বাচন সম্পর্কে সন্তোষ প্রকাশ করে কয়েকজন অভিভাবক জানান, দীর্ঘদিন পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুসম্পন্ন হয়েছে। তারা বলেন, প্রার্থীরা সকলেই যোগ্য ও শিক্ষিত হওয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে অভিভাবকরা তাঁদের যোগ্যতা যাচাই এবং বিদ্যালয়ের বিষয়ে নিজস্ব মত প্রকাশের সুযোগ পেয়েছেন। বিজিত প্রার্থীরাও বিদ্যালয়ের স্বপক্ষে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন