প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী রামিসা: সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের নওহাটা ফাযিল স্নাতক মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী রামিসা চার দিন ধরে নিখোঁজ।

সে কালচোঁ দক্ষিন ইউনিয়নের চাঁদপুর গ্রামের মুন্সী বাড়ির ফারুক মুন্সীর মেয়ে।

তানজিলা আক্তার রামিসা নওহাটা ফাযিল স্নাতক মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার চার দিনেও উদ্ধার হয়নি। ২৭ অক্টোবর সোমবার ৭ টায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাদ্রাসা পড়ুয়া এই শিক্ষার্থী।

ঘটনার দিন মাদ্রাসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে তানজিলা আক্তার রামিছা আর বাড়ি ফিরে যায়নি। পরে মঙ্গলবার তার মা রুনা আক্তার হাজীগঞ্জ থানা নিখোঁজ ডায়েরী করেন। যার নিখোঁজ ডায়েরী নং১৫৪৫।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন