২০০৬ সালের ২৮ অক্টোবরে হাজীগঞ্জ উপজেলার সুদিয়া গ্রামের জসীম উদ্দীনসহ হত্যাকান্ডের বিচার দাবিতে ও পল্টন ট্রাজেডি দিবস পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌর শাখা।
মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌরসভার আমির আবুল হাসানাত পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান।
এ সময় তিনি বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবরে হত্যার বিচার করতে হবে।
৫০ জনেরও অধিক জামায়াত নেতাদের হত্যার উদ্যেশ্যে শেখ হাসিনার লগিবৈঠার সন্ত্রাসী বাহিণীর তান্ডব চালিয়েছে।
তিনি আরো বলেন,প্রতিষ্ঠা কালিন থেকেই আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল।
ছাত্রলীগ ও যুবলীগের কাজই হল সন্ত্রাসী করা।
ওইদিন যে মামলা হয়েছিলো সেই মামলা হাসিনা ক্ষমতায় এসে বাতিল করে দেয়।
কিন্তু একজন পথচারীর মৃত্যুর পর তার পরিবার থেকে যে মামলা হয়েছে সেই মামলা এখনও চলমান রয়েছে।
এদেশের সকল মানুষকে নিয়ে সাম্যবাদী,কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হাজীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সূরা ও কর্মপরিষদের সদস্য,শ্রমিক কল্যান ফেডারেশন চাঁদপুর জেলা কার্যকরি সদস্য ও হাজীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ মীর হোসাইন।
অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী,হাজীগঞ্জ পৌরসভা নায়েবে আমীর হাফেজ মোঃ কবির হোসাইন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা আমীর মাওলানা বিএম কলিম উল্লাহ্ ভূঁইয়া,নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন,৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কালাম ও ইসলামী সংগীত পরিবেশন ইকরাম হোসাইন।