কোরআন বা হাদিসে কোথায় লেখা আছে বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে-আর না দিলে জাহান্নামে যেতে হবে?এমন প্রশ্ন রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তী বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
শনিবার (২৫ অক্টোবর) রাত ৯ টায় পৌর ১২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রান্ধুনীমুড়া জিয়া নগর মাদ্রাসা মাঠে ‘তারুণ্যের প্রথম ভোট,ধানের শীষের পক্ষে হোক’এই শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বসির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,ভোটাদের বিভ্রান্ত করতেই একটি দল এই ধরনের বক্তব্য দিচ্ছে,যার সাথে ইসলাম ধর্মের কোনো সংযোগ নেই।
তিনি বলেন,তাদেরকে যদি বলা হয়,আগে যারা তাদের মার্কায় ভোট দেয়নি তারা কি বেহেশতে যাবে না? তাদের কাছে তখন সদুত্তর পাওয়া যাবে না। তাদের কাছ থেকে মিথ্যা আশ্বাস নিয়ে ভোট দিলে দেশের ক্ষমতাও মিথ্যাবাদীদের হাতে চলে যাবে।
তিনি আরো বলেন,জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন। আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা, সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে,সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল। কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপি সংস্কারে বিশ্বাস করে।
তিনি বলেন,রান্ধুনীমুড়া আমার এলাকা। ঘুম থেকে উঠে আপনাদের দুঃখ দুর্দশাই আমার চোখে পড়বে। ১২ নং ওয়ার্ডে একটি ব্রীজ প্রয়োজন। আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে তা হবে। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ধানের শীষের জোয়ার তুলে দিতে হবে। এতে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরবে এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে।
পথসভায় পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী,পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টুো, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইসলাম মিয়া,১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজ মিয়াজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর বিএনপির নেতা সরোয়ার হোসেন বুলু মুন্সী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন তালুকদার কিরন,এ্যাড.ওমর ফারুক টিুটু,নুরুন্নবী সম্রাট,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান,১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান,পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হিরা,পৌর বিএনপির নেতা মোঃ জহির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিল হোসেন দিনার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, পৌর ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিপন বেপারী,১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইউসুফ মজুমদার, সহ-সভাপতি শরীফ আহমেদ,সাংগঠনিক সম্পাদক মিঠু বেপারী,প্রচার সম্পাদক আরিফ হোসেন,যুবদল নেতা আমির হোসেন,১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক মোঃ শাহ আলম,১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ,সাবেক সাংগঠনিক শাহাদাৎ হোসেন সাদু,মোঃ অজুদ মিয়া,বিএনপির নেতা কামরুজ্জামান মানিক হাজী,পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু,মোঃ শাহ আলম গাজী, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন,পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,পৌর মৎস্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হোসেন, ১১ নং ওয়ার্ড শ্রমিক দলে সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত,সিনিয়র যুগ্ন-আহবায়ক জাহিদুল ইসলাম রকি,হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম,পৌর যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মিঠু হোসেন বাবু,পৌর ছাত্রনেতা রবিউল হাছান সজল,১০নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহির মিয়া,যুবদল নেতা সোহাগ জমদ্দার,১০নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইউসুফ হোসেন সহ পৌর বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছত্রদল,শ্রমিকদল,অঙ্গ ও সহযোগি সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ।