হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া ১০ ও ১১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাত ৮ টায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পশ্চিম পাশের বালুর মাঠে তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই শ্লোগানে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টুো এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এসময় তিনি বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে মা-শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রকৃত বয়স্কদের বয়স্কভাতা প্রদান ও অস্বচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রণয়ন করা হবে। আওয়ামীলীগে সরকারে আমলে জনগণ ভোটকেন্দ্রে যেতে পারেনি। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতিককে জয়লাভ করানো অতীব জরুরি। এতে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরবে এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে।
তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকারের পতনের ১৪ মাস পার হয়েছে। এজন্য অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী মামলা-হামলা ও হয়রানির শিকার হয়নি। ভবিষ্যতে কোন রাজনৈতিক দলের নেতাকর্মী প্রতিহিংসার শিকার হবে না। তবে যারা অপরাধী,তাদের বিচার রাষ্ট্র করবে।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির নেতা সরোয়ার হোসেন বুলু মুন্সী,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন তালুকদার কিরন,এ্যাড. ওমর ফারুক টিুটু,নুরুন্নবী সম্রাট,১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আকবর হোসেন,সাবেক সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান মনির, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন মেম্বার,সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান,পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হিরা,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিল হোসেন দিনার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা,১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক মোঃ শাহ আলম,১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ,সাবেক সাংগঠনিক শাহাদাৎ হোসেন সাদু,মোঃ অজুদ মিয়া,বিএনপির নেতা কামরুজ্জামান মানিক হাজী,পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু,মোঃ শাহ আলম গাজী,১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন,পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,পৌর মৎস্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হোসেন,১১ নং ওয়ার্ড শ্রমিক দলে সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত,সিনিয়র যুগ্ন-আহবায়ক জাহিদুল ইসলাম রকি,হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম,পৌর যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মিঠু হোসেন বাবু,পৌর ছাত্রনেতা রবিউল হাছান সজল,১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহির মিয়া,যুবদল নেতা সোহাগ জমদ্দার,১০ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইউসুফ হোসেনসহ পৌর বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছত্রদল,শ্রমিকদল,অঙ্গ ও সহযোগি সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ।