প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিডি ক্লিন চাঁদপুরের সমন্বয়ক নির্বাচিত হলেন এহছানুল হক শরীফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪

বিডি ক্লিন- চাঁদপুর এর জেলা সমন্বয়ক নির্বাচিত হয়েছেন কচুয়ার সন্তান, বিডি ক্লিন কচুয়ার উপজেলা সমন্বয়ক ।

শনিবার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিডি ক্লিন চাঁদপুর এর সদস্য সম্মেলন ও জেলা সমন্বয়ক নির্বাচন-২০২৪ এ ৪ জন প্রার্থীর বিপরীতে জেলা সমন্বয়ক নির্বাচিত হয়েছেন এহছানুল হক শরীফ।

এহছানুল হক শরীফ উপজেলার চাঙ্গিনী গ্রামের প্রবাসী সেলিম মৃধার জৈষ্ঠ্য সন্তান। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি কলেজে দর্শন বিভাগে অধ্যয়নরত রয়েছেন। এর আগে বিডি ক্লিন কচুয়ার উপজেলা সমন্বয়ক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিডি ক্লিন চাঁদপুর এর নবাগত জেলা সমন্বয়ক এহছানুল হক শরীফ বলেন, চাঁদপুর জেলার সকল মানুষকে নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্নে কাজ করে যাবো। পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ গঠনে ধর্ম, বর্ণ ও সকল পর্যায়ের সব ধরনের মানুষের সহযোগিতা কামনা করছি। দেশটা আমাদের সবার। সুতরাং আমরা সবাই মিলে এই বাংলার মাটিকে রক্ষা করবো। এদিকে এহছানুল হক শরীফ বিডি ক্লিন চাঁদপুর এর জেলা সমন্বয়ক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন