প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, চাঁদপুর প্রেসক্লাব সম্পাদক কাদের পলাশ সহ অনেকে।

 

এদিন জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় নিরাপদ সড়ক চাই জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন