প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে পশ্চিম বাজেরে শহীদ আজাদ চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, রেমিট্যান্স ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে কুমিল্লা বরাবরই অগ্রগামী। তাই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি। তারা অভিযোগ করেন, ‘অদৃশ্য মহল’-এর ষড়যন্ত্রে বারবার এই উদ্যোগ থেমে যাচ্ছে।

হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও কুমিল্লার ক্রিয়েটর এসোসিয়েশন সভাপতি টিপু চৌধুরী,,কেন্দ্রীয় ছাত্রদলের (সাবেক) সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন,কনটেন্টকনটেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান মিতু, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সংগঠক ফখরুল ইসলাম,গোলাম মুহা.সামদানী,তোফায়েল আহম্মেদ,অনলাইন এক্টিভিস্ট সাইফ উদ্দিন,প্রবাসী সংগঠক সোহেল রানাসহ আরও অনেকে।
সমাবেশে সাধারণ মানুষ অংশগ্রহণ করে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে স্লোগান দেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন