প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কোরআনে হাফেজা যমজ দুই বোন পেলেন জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা। দুজনই কোরআনে হাফেজা। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তারা।

 

আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের যমজ মেয়ে। তাদের বাবা সৌদি আরবে থাকেন। এ কারণে ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানাবাড়ির এলাকা লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন তারা।

চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই দুই বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছরে পবিত্র কোরআন মুখস্ত করতে সক্ষম হয়েছেন আরিফা ও আবিদা।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, ‘আরিফা ও আবিদা দুজনই মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো। যে কোনো পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে।’
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন