হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলালকে বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপি’র কর্ণধার লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি আকতার হোসেন দুলালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।