প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নুসরাতের পোস্টে যশের দুষ্টু কমেন্ট, লজ্জা পেলেন নায়িকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫

ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহানের সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিওতে মন্তব্য করে নজর কাড়লেন তার স্বামী ও অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরাতের ভিডিওর নিচে যশের মজার মন্তব্য ঘিরে চলছে নেটিজেনদের আলোচনা।

সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন নুসরাত। তাতে দেখা যায়, হাতে এক কাপ গরম চকোলেট নিয়ে তিনি চুমুক দিচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনে অনেক কিছু ঘটবে, কিন্তু চকোলেট সব ঠিক করে দেয়।’ ভিডিওটি শেয়ার হওয়ার পর যশ মন্তব্য করেন, ‘আরও কিছু চাই নাকি?’ উত্তরে লজ্জায় মুখ ঢাকা একটি ইমোজি দেন নুসরাত।

 

সম্প্রতি যশ-নুসরাতের সম্পর্কে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তাদের সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্টে আবারও ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যাচ্ছে, যা তাদের অনুরাগীদের কাছে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

 

অভিনয় ও সংসার—দুই জীবনই এখন বেশ উপভোগ করছেন এই তারকা দম্পতি। রবে নুসরাত বরাবরই ‘ডোন্ট কেয়ার’ ধরনের। নিজেকে ভালো রাখার পন্থাতেই বিশ্বাসী তিনি। মনেরকথা শুনতেই ভালোবাসেন। তবে নিজের ব্যক্তিগত জীবনকে চার দেওয়ালে রাখতেই পছন্দ করেন তিনি।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন