প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

টেলিমেডিসিনে আইনি অধিকার প্রতিষ্ঠায় ডক্টরগিরির সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ড প্ল্যাটফর্ম ‘ডক্টরগিরি লিমিটেড’ আয়োজন করেছে এক গুরুত্বপূর্ণ সেমিনার “টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ডস: রোগী ও চিকিৎসকের আইনি অধিকার ও সুরক্ষা” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা-তে, যেখানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট চিকিৎসক, আইনজীবী, নীতিনির্ধারক, সাংবাদিক ও হেলথ টেকনোলজি বিশেষজ্ঞরা।

ডা. মহিউদ্দিন কাউসার, এমবিবিএস (ডিএমসি), পিএলএবি (ইউকে), প্রাক্তন জিএমসি রেজিস্টার্ড ডাক্তার, সিইও – ডক্টরগিরি লিমিটেড, তাঁর মূল বক্তব্যে বলেন:

“ডক্টরগিরি শুধুমাত্র একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম নয় — এটি বাংলাদেশের ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ার একটি ম্যুভমেন্ট। আমাদের লক্ষ্য হচ্ছে প্রযুক্তির মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও ন্যায়সঙ্গত করা। রোগীর তথ্যের নিরাপত্তা, চিকিৎসকের আইনি সুরক্ষা এবং সর্বস্তরের মানুষের হাতে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”

ইউ এস এটর্নি মিস্টার রাজু মহাজন, ইএসকিউ, সহ-প্রতিষ্ঠাতা, ডক্টরগিরি লিমিটেড, বলেন:

“ডক্টরগিরি হলো একটি টেলিমেডিসিন, হেলথ টেকনোলজি ও হেলথ এডুকেশন প্ল্যাটফর্ম। আমি চাই, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবায় অন্তর্ভুক্ত করতে পারি। চিকিৎসা যেন ধনীদের একচেটিয়া অধিকার না থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ডক্টরগিরি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা সহজলভ্য করবে — এটাই আমাদের স্বপ্ন।”

এই অনুষ্ঠানে ডক্টরগিরি লিমিটেড বেবি ওয়ার্ল্ড, আহিল পলিপেট্রোলিয়াম সহ বাংলাদেশের ১০টি সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে হেলথ পার্টনারশিপ এমওইউ (MoU) স্বাক্ষর করেছে।
এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও গ্রাহকেরা ডক্টরগিরির টেলিহেলথ সেবায় বিশেষ ছাড় ও স্বাস্থ্য সুবিধা পাবেন।

MoU স্বাক্ষরিত প্রতিষ্ঠানসমূহ:

1. বেবি ওয়ার্ল্ড – Kids’ Play & Learning Zone
2. নোরাহ গ্লোবাল মিডিয়া- US Based International Media House
3. আহিল পলি-পেট্রোলিয়াম- Green Recycling of Poly Plastic to petrolium
4. ডায়বেটিস প্রিভেনশন, ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ সেন্টার ( DPMRC)
5. ধ্রুপদী পরিবার
6. হিমু পরিবহন ( লেখক হুমায়ুন আহমেদের ভক্তদের ক্যান্সার চিকিৎসা সহায়তা সংগঠন)
7. দেবীদাসঘাট ইউনাইটেড সোসাইটি, ওল্ড ঢাকা।
8. রয় এন্টারপ্রাইজ
9. বন্ধুমহল, আশুগঞ্জ
10. #কাঁধে_কাঁধে_বাঁধ

 

আলোচিত বিষয়সমূহ:

* টেলিমেডিসিনে রোগী ও চিকিৎসকের আইনি অধিকার
* ডিজিটাল স্বাস্থ্য তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা
* স্বাস্থ্যসেবায় নৈতিকতা ও প্রযুক্তি ব্যবহারের সীমা
* সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ

উপস্থিত অতিথিরা বলেন, ডক্টরগিরির এই পদক্ষেপ বাংলাদেশের ‘ডিজিটাল স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি মাইলফলক উদ্যোগ’, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও নিরাপদ করে তুলবে।

যোগাযোগ:
ডক্টরগিরি লিমিটেড
www.doctorgiri.com
[email protected]

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন