প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫

পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পুত্র সন্তান হইসে। জাতির ভাতিজার সুস্থতা কামনা করছি।’

 

আরেক পোস্টে এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলমও এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।’

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন