প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবে হৃদরোগ আক্রান্ত হয়ে ফরিদগঞ্জের রেমিট্যান্স যোদ্ধা বিল্লালের মৃত্যু

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫

সৌদি আরবের ইয়ানবু শহরে হৃদরোগ আক্রান্ত হয়ে বিল্লাল  জমাদার (৫৮) নামের চাঁদপুর ফরিদগঞ্জ প্রবাসীর মৃত্যু হয়েছে।

মৃত বিল্লাল জমাদারের চাচাতো ভাই  আনোয়ার হোসেন সুমন জানান ১৫ অক্টোবর দিবাগত রাতে ইয়ানবু শহরে নিজ বাসায় স্ট্রোক করে । পাশের রুমের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে, তাকে ডাকতে যায় তিনি দরজা খুলছেন না দেখে, পরবর্তীতে দরজা ভেঙ্গে তারা রুমে ঢুকে বিল্লালের শারীরিক অবস্থা অবনতি দেখে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নেয়ার পথেই তিনি  মারা গেছেন বলে জানান।

মৃত বিল্লাল জমাদারের গ্রামের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাউতলি জমাদার বাড়ি, তিনি দুটি সন্তান রয়েছে।
১৯৯৭ সাল থেকে দীর্ঘ ২৮ বছর যাবত মৃত বিল্লাল জমাদার সৌদি আরবে বাংলাদেশী একজন রেমিট্যান্স যোদ্ধা হিসাবে কাজ করছেন।

মৃত বিল্লাল জমাদারের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার , জেদ্দা দূতাবাস ও রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন