প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ১৯৫ কেজি ইলিশ জব্দ: তিন জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪

হাজীগঞ্জ বাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ বিক্রির সময় ৩ মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

একই সঙ্গে ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার রাত ১০ টায় হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠ পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।

 

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও কেনা-বেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম দিনেই ইলিশ মাছ বিক্রয়ের সময় হাজীগঞ্জ বাজারের তিনজন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  এ সময় ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন