প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমাননা ইসলামী রাজনৈতিক দল।

বুধবার (১৫ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী দলগুলো পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া, শহর আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খান, সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সরকার ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি প্রবর্তন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে এ দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”

জামায়াতে ইসলামীর দাবির প্রতি সংহতি জানিয়ে একই দাবিতে মানববন্ধন পালন করে বাংলাদেশ খেলাফত মজলিশ। সংগঠনটির পক্ষে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা মুফতি নূরে আলম, শহর সভাপতি মাওলানা আব্দুল হান্নান, শহর সহ-সভাপতি মাওলানা আব্দুস সালামসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন,জনগণের ন্যায্য দাবিগুলো পূরণ না হলে সামনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন