প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৬১ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এতথ্য জানানো হয়।

 

গত ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্সের পৃথক অভিযানে এসব জেলেদের আটক হয়।

জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, নিষেধাজ্ঞার গত ১৪ দিনে অভয়াশ্রম এলাকার ৭০ কিলোমিটার এলাকায় ৩২টি ভ্রাম্যমাণ আদালত ও ২১৩ অভিযান পরিচালনা করা হয়।

 

পরিদর্শন করা হয় ১৫টি অবতরণ কেন্দ্র ১৩৭টি মাছ ঘাট ৭৩২টি আড়ৎ ৪০৩ টি বাজার।

 

জব্দ করা হয় ৪৯৫ কেজি ইলিশ ও ২ লাখ ৪২ হাজার মিটার জাল।

জালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ২১ হাজার টাকা। আটক ৬১ জেলের বিরুদ্ধে ৪২টি পৃথক মামলা হয়। জরিমানা আদায় করা হয় ৩৪ হাজার টাকা।

 

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। শেষ পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকবো।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন