রিপন মিয়াকে সবাই ‘রিপন ভিডিও’ নামেই চেনেন।
প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী, রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি। দেন না ভরণপোষণ।
তবে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া। অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন রিপন। ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বাবা-মাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা। মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন, ‘আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক। সে বড় হইছে। আরো বড় হোক, দোয়া করি।’
রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন। পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। তার দাবি, ছেলে ভরণপোষণ দেয় না। তবে খোঁজখবর নেয়।
এটিএন নিউজের সাংবাদিক তার কাছে বক্তব্য নিতে চাইলে শুরুতে রিপন মিয়া বলেন, আমি ইন্টারভিউ দিই না। পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন। স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন, এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। তিনি বলেন, ‘ওটা ভাবি লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন?’