সারাদেশের ন্যায় হাজীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহমেদ তানভির হাসান।
ওই সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম প্রধান, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদসহ ওই প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জানান, এবার হাজীগঞ্জ উপজেলায় ১লাখ টিকা টিকা প্রদানের টার্গেট নেয়া হয়েছে । ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের ১ ডোজ টিসিবি টিকা প্রদান করা হবে। আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠা এ টিকা দেয়া হচ্ছে।