প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মক্কায় পরিচ্ছন্নতা কর্মীদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরলেন মুশফিক আর ফারহান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান। ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। নিয়মিত কাজের ব্যস্ততার মাঝেও তিনি এবার জীবনের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র যাত্রায় বেরিয়েছেন— ওমরাহ পালন করতে বর্তমানে তিনি অবস্থান করছেন মক্কা নগরীতে।

সেখানে থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফ-এর সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটা আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন।

 

এই ভিডিও ছড়িয়ে বিভিন্ন গ্রুপে পড়তেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স ফারহানকে।

এদিকে নতুন আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে, মক্কার কিছু পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন ফারহান পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেছেন।

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে অনেকেই এই অভিনেতার প্রশংসা করে মন্তব্য করছেন। একজন লিখেছেন, খুব ভালো ছেলে, দোয়া করি দেশে এসে যেনো দ্বীনের পথে চলেন।

 

প্রসঙ্গত, অভিনেতা মুশফিক আর ফারহান প্রায়ই এতিম শিশুদের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে সময় কাটান, বিশেষ করে নিজের জন্মদিনে তিনি এতিমখানায় যান। সেখানে এতিম বাচ্চাদের সাথে ছবি তোলেন, খাবার খান, খেলায় মেতে উঠেন।

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন তিনি।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন