প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় ম্যাসেঞ্জারে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাসেঞ্জারে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে পৌরসভার কান্দারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, আটক তমাল চন্দ্র সরকার পৌরসভাধীন কান্দারপাড় এলাকার দুলাল চন্দ্র সরকারের ছেলে। সে উপজেলার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে তমাল তার ম্যাসেঞ্জারে অন্য একজনের সঙ্গে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এটি দেখে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরিস্থিতি  বিবেচনায় নিয়ে দুপুরে ওই যুবককে আটক করে পুলিশ।

 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন