প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পঁচা খাবার সংরক্ষণ করায় তিন প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির করায় দুইটি সুনামধন্য হোটেল ও একটি বেকারীতে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চাঁদপুর জেলা শাখার সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের পরিচালনায় ও যৌথ বাহিনী একত্রে এ অভিযান পরিচালনা করা

ওই সময় হাজীগঞ্জের প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায়, পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করায় এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ৫০ হাজার টাকা,  নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে পঁচা বাসী খাবার পাওয়ায় ১০ হাজার টাকা ও ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটিসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

এসময় হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন ও যৌথবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা দেয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন