প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ছোট বোনকে সাঁতার শেখাতে গিয়ে বড় বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

চাঁদপুরে পুকুরের পানিতে এক খালাতো বোন অন্য খালাতো বোনকে সাঁতার শেখা দেখাতে গিয়ে ভুলবশত নিজেই প্রাণহানীর ঘটনা ঘটিয়েছেন।

৮ অক্টোবর বুধবার চাঁদপুর সদরের মহামায়ায় লোধের গাও এলাকার দীঘির পানিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নানার বাড়ীতে বেড়াতে এসে ১২ বছর বয়সী খাদিজা আক্তার জান্নাত তারই ৫ বছর বয়সী ছোট খালাতো বোন আদিয়া আক্তার কে সাঁতার শেখা দেখাচ্ছিলো। হঠাৎ খেলার ছলে আদিয়া পানিতে পড়ে গেলে তাকে টেনে তুলতে গিয়ে খাদিজা পানিতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী তুহিন বেপারী জানান, খাদিজা ও আদিয়া দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে খাদিজাকে চিকিৎসক মৃত ঘোষণা করে এবং আদিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালে চিকিৎসা চলছে।

চাঁদপুর সদরের শাহমাহমুদ ইউপির সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান, খাদিজা ৫ম শ্রেণীতে পড়ালেখা করছিলো। কি থেকে কি করে ফেললো কিছু বলার ভাষা নেই। আমি ওর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে থাকা ওদের পরিবারের খোঁজ খবর নিয়েছি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন