প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বাজার সড়কে হকার মুক্তকরণ অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫

হাজীগঞ্জ বাজার এলাকায় সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সড়ক হকার মুক্তকরণ অভিযান পরিচালিত হয়।

 

মঙ্গলবার দুপুরে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ০৪টি মামলায় মোট ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই অভিযান পরিচালনার মাধ্যমে বাজার এলাকায় স্বাভাবিক চলাচল ও জনসাধারণের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জনস্বার্থে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন