প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে বিপুল পরিমাণ ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

শাহরাস্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

রবিবার (৫ অক্টোবর) সকালে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল সাদাফ। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে বাজার থেকে ৩৫ কেজি ইলিশ ও ১৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল সাদাফ বলেন, অবৈধভাবে মা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি আহরণ, বিক্রয় ও মজুতের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাছের ভান্ডার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।এসময় উপস্থিত স্থানীয়রা মৎস্য বিভাগের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন