প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

শিক্ষক গড়েন মানবতার আলোকবর্তিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন জনাব এস.এম.এন. জামিউল হিকমা, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের নিবেদিত প্রচেষ্টায় গড়ে ওঠে আলোকিত সমাজ ও দেশ। একজন শিক্ষক শুধুমাত্র জ্ঞান নয়, মানবিকতা ও মূল্যবোধের বীজ বপন করেন প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন