প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কোয়াটার ফাইনালে গাজীপুর এলিটসকে ১৭ রানে হারিয়ে চাঁদপুর সুলতানস সেমিফাইনালে

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

কোয়াটার ফাইনালে গাজীপুর এলিটসকে ১৭ রানে হারিয়ে চাঁদপুর সুলতানস সেমিফাইনালে।

 

৩ অক্টোবর রাতে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে গাজীপুর এলিটসকে ১৭ রানে চাঁদপুর সুলতানস সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ।

কোয়াটার ফাইনালে টস জিতে প্রথমে গাজীপুর এলিটসের ব্যাটিং করার কথা থাকলেও তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এতে করে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪ ওভারে ২০৫ রান করতে সক্ষম হয় ।

জবাবে গাজীপুর এলিটস ২০৬ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪ ওভারে ১৮৮ রান করে ১৭ রানে পরাজিত হয়।

প্রথম আসরের এ গ্রুপের ৩টি খেলায় জয়লাভ করে চাঁদপুর সুলতানস ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলো।

কোয়াটার ফাইনালে গাজীপুর এলিটসকে ১৭ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম।

কোয়াটার ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন চাঁদপুর সুলতানসের বাংলাদেশী আইকনিক ক্রিকেটার মহিউদ্দিন তারেক।

কোয়াটার ফাইনালে জয়লাভ করে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম সেমিফাইনাল নিশ্চিত করায় খেলোয়ার, শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী, ফখরুল ইসলাম বিলাস, মাসুদ রানা, মোঃ সেলিম,
মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান, চিফ অফ মিডিয়া মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, মোঃ জাকির হোসেন, খোরশেদ গাজী,সোহেল আলম হাজী, মোঃ সোয়েব, মোবারক হোসেন।

প্রবাসে বসবাসরত চাঁদপুরের বিপুল সংখ্যক দর্শকরা মাঠের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

টানা সবকটি ম্যাচে জয়লাভ করে চাঁদপুর সুলতানস সেমিফাইনাল নিশ্চিত করেছেন।

খেলার মাঠে এবং মাঠের বাহিরে প্রবাস বাংলার লাইভে চাঁদপুর সুলতানস জয়লাভ করায় দর্শকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।

মিডিয়া সাপোর্ট : মোহনা টেলিভিশন, এনটিভি, বিজয় টিভি,দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়া, প্রবাস মেলা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন