প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ থেকে ছিনতাইকৃত কাপড় ভর্তি কাভার্ডভ্যান কুমিল্লায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫

হাজীগঞ্জ থেকে ছিনতাইকৃত কাপড় ভর্তি একটি কাভার্ডভ্যান কুমিল্লায় হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে।

শনিবার (৪ অক্টোবর) ভোর রাতে জেলার সদর দক্ষিণের রতনপুর বাজার এলাকা থেকে ওই কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

কাভার্ডভ্যানটিতে প্রায় ৩৫ লক্ষ টাকার কাপড় ছিল।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম রাত্রিকালীন মোবাইল ডিউটিকালে খবর পায়- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকা থেকে একটি কাপড় ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে কুমিল্লার দিকে নিয়ে আসছে ছিনতাইকারী দল। এতে হাইওয়ে পুলিশের মোবাইল টিম কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন লালমাই বাজার মোড়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা বেপরোয়া গতিতে কাভার্ডভ্যান পদুয়ার বাজারের দিকে যাওয়ার চেষ্টা করে। এতে হাইওয়ে পুলিশ গাড়িটির পিছু নিলে ছিনতাইকারীরা গাড়িটি সদর দক্ষিণ থানাধীন রতনপুর এলাকায় রাত ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে রেখে পালিয়ে যায়। পরবর্তী কাভার্ডভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বলেন, ‘কাভার্ডভ্যানটি নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ যাচ্ছিল। এ ঘটনায় সংঘবব্ধ ডাকাতদল জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন