হাজীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, যে পোস্টকে কেন্দ্র করে এ সংঘর্ষ, সেই পোস্টদাতা হাজীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির মো. আবু নাইমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান।
এদিকে হঠাৎ সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।