প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মোবাইল কোর্টের নির্দেশ

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪

শাহরাস্তিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনা করা হয়েছে।

১৩ অক্টোবর রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,রেজওয়ানা চৌধুরী।

এ সময়ে মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল, ডিম, পেঁয়াজ, আলু, রসুন ইত্যাদ সামগ্রীর দোকানে মূল্য তালিকা, ক্রয় ও বিক্রয় রশিদ, মূল্যতালিকা প্রদর্শন না করা, বিভিন্ন দোকানদেরকে নির্দেশ প্রদান করেন, মূল্য তালিকা ছাড়া কেউ যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি না করেন।

উক্ত মোবাইল কোটের সহযোগিতা করেন,শাহরাস্তি থানার সাব ইন্সপেক্টর জনাব মোঃ আনোয়ার হোসেন, সঙ্গীও ফোর্স।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন