প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়া কড়ইয়া সার্বজনীন দূর্গা মন্দিরে বিজয়া দশমীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

শান্তু ধর, কচুয়া
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫

উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে কচুয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসব। আজ শুভ বিজয়া দশমীতে সার্বজনীন দুর্গা পূজা অর্চনা ও বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

কচুয়া উপজেলা ও পৌরসভার মোট ৩৮টি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া সার্বজনীন দুর্গা মন্দিরে ষষ্ঠীপূজা থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত চলে পূজা-অর্চনা। পৌরসভার কেন্দ্রীয় মন্দির হিসেবে এই মন্দির প্রাঙ্গণে ছিল সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়।

ভক্তরা বিশ্বাস করেন— যখনই অধর্মের আসুরিক আচরণ বেড়ে যায়, তখন দেবী দুর্গা আবির্ভূত হয়ে অশুভ শক্তির বিনাশ ঘটান। তাই ভক্তরা দেবী দুর্গার কাছে মনোবাসনা পূরণ, অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির উদয়ের প্রার্থনা করেছেন। একইসাথে দেশবাসীসহ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল কামনায় প্রার্থনা জানান।

কড়ইয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন