প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

উৎসব মূখর ও আনন্দ ঘন পরিবেশে পূজা অর্চনা করছেন সনার্তনীরা 

শান্তু ধর, কচুয়া
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এইদেশে কোন ধরনের সাম্প্রদায়িকতা নেই। আজকে দূুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে চাঁদপুর জেলার প্রতিটি মন্ডপে। পূজারীদের মধ্যে কোন ধরনের উদ্বেগ উৎকন্ঠা দেখিনাই। নির্ভয়ে-নির্বিঘ্নে  তারা পূজা অর্চনা করছেন চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌরসভা মধ্যে সকল পূজা মন্ডপ, রাষ্ট্র তাদের সর্বত্র  নিরাপত্তা দিচ্ছে। পাশ্ববর্তী রাষ্ট্র নেপাল ও ভারত দুর্গাপূজা শুধু হিন্দুরা অংশগ্রহন করে, ওইখানে কোন সার্বজনীন উৎসব দেখতে পাবেন না। শুধুমাত্র বাংলাদেশে সার্বজনীন উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন হয়। হিন্দুরা তাদের ধর্ম চর্চা করে। হিন্দুদের পাশাপাশি মুসলাম বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই অংশ গ্রহন করে। এইজন্য বলা হয় বাংলাদেশ একটা সার্বজনীন দুর্গোৎসব। বাংলাদেশ হলো একটি শান্তি প্রিয় জায়গা সকল ধর্ম ও বর্ণের জন্য।

তিনি বুধবার চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া সার্বজনীন  শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনকালে এই কথা গুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, সেনাবাহিনীর চাঁদপুর জেলা দায়িত্বপ্রাপ্ত লেপটেন্যান্ট কর্ণেল (কমান্ডিং অফিসার ) মোয়াজ্জেম হোসাইন, চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রকিব উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী প্রমুখ।

পুজামন্ডপ পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন, কচুয়া আসনে বিএনপি,জামায়াতসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা , জেলা জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র মালাকাত, চাঁদপুর সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, যুব ঐক্য পরিষদের আহবায়ক অমরেশ দত্ত, সদস্য সচিব পার্থ গোপাল দাস, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু নাছির, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলজিডি কর্মকর্তা আব্দুল আলিম লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহম্মেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক হাবীব উল্ল্যাহ হাবীব প্রমুখ। এছাড়াও  কচুয়ার  সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া র সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন