প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশী সফল উদ্যোক্তা শামীম আল আমিন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সৌদি আরবের রাজধানী রিয়াদের সফল একজন বাংলাদেশী উদ্যোক্তা শামীম আল আমিন।

তার প্রতিষ্ঠিত এ এস ট্রাভেলস এন্ড ট্যুরিজম কর্মস্থলে কাজ করছেন পঞ্চাশের অধিক বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকরা।

কথাই বলে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাসী হৃদয়ে হবেই হবেই দেখা বিজয়ে, স্বপ্ন যদি থাকে মনে আল্লাহর রহমত মিলে যেকোনো সময়ে ।
আর সেটিই প্রমাণ করলেন কুমিল্লার সন্তান এবং এ এস ট্রাভেলস এন্ড ট্যুরিজমের কর্ণধার শামীম আল আমিন ।

তার সাথে একান্ত আলাপনে জানতে পারলাম শুরুতেই যখন তিনি উদ্যোক্তা হলেন এবং দুজন বন্ধুকে উদ্যোক্তা বানালেন । ইস্টার হওয়ার বিষয়ে যখন প্রচার-প্রচারণা শুরু করলেন সৌদি আরবে কফিল ছাড়া নিজে উদ্যোক্তা হওয়া যায় সেটা অনেকেই বিশ্বাস করতে চায়নি। শুধু তাই নয় তার প্রচার-প্রচারণার ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন জনে বাজে কমেন্টস করেছেন। যেগুলোকে তোয়াক্কা না করে তিনি এগিয়ে গেছেন তার লক্ষ্যে তাইতো সফল আজ তিনি।

এক মুঠো স্বপ্নকে পুঁজি করে শামীম আল আমিন আজ নিজে যেমন একজন ইনভেস্টর তেমনি তার প্রতিষ্ঠানে এ যাবৎ প্রায় এক হাজারেরও অধিক মানুষ ইনভেস্টরল লাইসেন্স গ্রহণ করেছেন তার মাধ্যমে।

ইনভেস্টর লাইসেন্স করার বিষয় প্রতিদিনই এ এস ট্রাভেলস এন্ড ট্যুরিজমে ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের নাগরিকরা। শুধু সৌদি আরবেই নয়। অনেকেই বাংলাদেশে বসে প্রতিনিয়ত ইনভেস্টর হওয়ার বিষয়ে পরামর্শ গ্রহণ করছেন শামীম আল আমিন এর কাছ থেকে।

তিনি বললেন প্রবাসের মাটিতে যত বেশি প্রতিষ্ঠান হবে তত বেশি বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে ,দেশে যাবে টাকা, ঘুরবে উন্নয়নের চাকা বাড়বে রেমিট্যান্স প্রবাহ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন