প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে তালিকাভুক্ত তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেনেন্ট মানজুরুল হাসান খান।

 

তিনি বলেন, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর তালিকাভুক্ত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের কোড়ালিয়া এলাকা থেকে মাদক কারবারি মো. মোশারফ (৪২), লিটন (৩৫) ও কাউসারকে (৩৩) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন।

 

 

উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন