প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে মেঘনা নদীতে ভাসছিল ভবঘুরে পাগল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একলাছপুর ইউনিয়নের নয়ানগর ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর পাড়ে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় জেলেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি প্রায় ১০ বছর ধরে মোহনপুর, এখলাছপুর, দশআনি এলাকায় ভবঘুরে পাগল হিসেবে ঘুরে বেড়াতেন। সকালে জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ইউপি সদস্য মিজানুর রহমানকে খবর দিলে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্নাকে অবহিত করেন। পরে চেয়ারম্যান ঘটনাটি মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িকে জানান।


খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং হেফাজতে নেন।
স্থানীয়ভাবে জানা গেছে, মৃত মহিলা দীর্ঘদিন যাবত এলাকাজুড়ে ভবঘুরে পাগল হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে লাশটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন