প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে টাস্কফোর্স অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরে টাস্কফোর্সের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. শাহজাহান গাজীকে (৪৫) আটক করেছে প্রশাসন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার শ্রীরামপুর বহরিয়া বাজার গাজী বাড়ি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

আটক শাহজাহান গাজী স্থানীয় মৃত হাকিম গাজীর ছেলে।

অভিযানে শাহজাহানের বসতঘর থেকে একটি পলি জিপার প্যাকেটে রাখা ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পলিথিনে রাখা ৭৫ গ্রাম গাঁজা এবং একটি আইটেল টাচ ফোন উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, শাহজাহান গাজী বহরিয়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজ সন্তানদের নিয়ে মাদক ব্যবসায় জড়িত ছিল এবং এ পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচটিরও বেশি মাদক মামলা রয়েছে। তার কর্মকাণ্ডের কারণে এলাকায় ভয় বিরাজ করছিল।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহবুব রহমানসহ সেনাবাহিনী, প্রশাসন ও ডিএনসির সমন্বয়ে গঠিত ২০ সদস্যের একটি টিম অংশ নেয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন